ভালোবাসা, - ভালোবাসা, -

একরাশ নিরাশাকে
আশা করে ভালোবাসা ,

ক্ষণিকের ভালোলাগা –
তারই নাম ভালোবাসা !

শরীরের হাতছানি
সংযম ছেঁড়ে টানি ।

একে বলে ভালোবাসা !
ভালোবাসা, - ভালোবাসা, -

দুচোখের চোখাচোখি ,
বিনিময় মৃদু হাসি ;
মুখ বলে ভালোবাসি ,
ভালোবাসি, - ভালোবাসি, -

সিনেমার নীল আলো ,
পার্কের কোন্ ভালো ;
হোটেলের কেবিনেতে
দাপাদাপি আরো ভালো ।

এরই নাম ভালোবাসা !
ভালোবাসা, - ভালোবাসা, -

ছায় ঘেরা পথ বেয়ে
কিছুকাল পথ চলা ;
সমাজকে দূরে ঠেলে
ফিস্ ফাস্ কথা বলা ।

আবেগের চরমেতে
মিলেমিশে এক হওয়া ;
একটা আইস্ক্রিম
ভাগাভাগি করে খাওয়া ।

রাত জেগে
চিঠি লেখা ;
লুকিয়ে পালিয়ে গিয়ে
দুজনার হয় দেখা ।

টুকরো টুকরো রাগ ,
থুড়ি-থুড়ি, অনুরাগ ।

নাম তারই ভালোবাসা !
ভালোবাসা, - ভালোবাসা, -

এরপর একরাশ –
অভিযোগ, - অনুযোগ, -
কেটে যায় মোহ সব ,
দূর হয় প্রেমরোগ ।

নীবিড়ের চরমেতে
কত চেনা মুখখানা ;
আজ সেটা অচেনা যে ,
নাজানি সে কার মানা ।

নতুন আলোর খোঁজে
ভালোবাসা চোখ বোজে ,
    পড়ে রয় অতীতের স্মৃতি –
হৃদয়ে এক কোনে
আবার জন্ম নেয় –
    নব সাজে নব প্রেম-বীথি ।।