এখনো কি তুমি আগের মতোই ,
    আমাকে ভীষণ ভালোবাসো ?
এখনো কি আমার কথা শুনে ,
    রাঙিয়ে মুখ চুপি চুপি হাসো ?
এখনো কি সন্ধ্যাবেলা হলে ,
    আমার পথ চেয়ে তুমি থাকো ?
এখনো কি নিশি ঘুমের মাঝে ,
    বারে বারে আমায় তুমি ডাকো ?
এখনো কি তোমার হৃদয়খানি
    বৃষ্টিভরা মেঘে ঢাকা দিনে ,
নির্জনতা সঙ্গী করে নিয়ে
    কেঁদে ওঠে আমার পরশ বিনে ?

যদি রয় আমার স্মৃতিখানি
    তোমার ওই মনের গহন নীড়ে ,
আমি ফিরে আসবো তুমি জেনো
    তোমার ওই জীবন নদীর তীরে ।।