নিজের সাথে নিজের সদাই চলছে কেবল জল্পনা –
    এ যে শুধু গল্প না ।
মনের রঙের তুলি দিয়ে আঁকা এ মোর আল্পনা –
    এইতো আমার কল্পনা ।

কল্পনাতেই তোমার আমার দেখা ,
    কেবল মোরা, সামনে ধূ-ধূ ফাঁকা ;
চলছি দুজন সামনে পানে চেয়ে ,
    ক্লান্তি ভুলে প্রেমেরই গান গেয়ে ;
রাত্রি যতই হোক না কেন কালো ,
    আসবে জেনো ততই কাছে আলো ।

ভয় কোনো নেই, বুকের ভিতর সাহস আমার অল্প না ;
হলেও ছোটো হৃদয় আমার, ভালোবাসা স্বল্প না ।

    এ তো শুধুই গল্প না !!!