আবোল তাবোল চোখের আলোয়_সম্পূর্ণা · Poems · 2013-09-24 · 615 views লিখছি কত আবোল-তাবোল আসছে মাথায় তাই, বুঝতে হলে আবোল-তাবোল মনটা থাকা চাই ।। পড়ছি আমি আবোল-তাবোল বুঝছি ধরে ধরে, পাচ্ছি আমি নিজেকে যে আজকে নতুন করে ।। আবোল তাবোল জগৎ আমার আবোল তাবোল থাক্, তোদের আছে অন্য জগৎ সাজিয়ে তাকে রাখ্ ।। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)