ভোম্বলদা : জানো আজ কিসের দিন। হ্যাপী দীপাবলী।
মর্ত্যবাসী : ইয়েস আই নো। আজ মজা করার দিন । ফটকা ফাটাবার দিন। টুনি বাল্ব জালানোর দিন। পিনেকা দিন। জুয়া খেলনেকা দিন। মস্তি করনেকা দিন ।
ভোম্বলদা : দূর আজ দীপাবলী। মোমবাতি জালিয়ে উজালা করতে হয়। আজকের দিনে সীতা ১৪ বচ্ছর বনবাসের পর অযোধ্যাতে এসেছিলেন। সেই লক্ষ কোটি বছর থেকে পালন করা হচ্ছে। আজকে উপর থেকে লক্ষী আসবে । আর ফটকা ফাটিয়ে দূষণ করতে নেই। তাতে তোমাদের কষ্ট হবে।
মর্ত্যবাসী : আব্যে থাম তো। আমাদের কষ্ট নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি বেশি সিরিয়াল দেখো মনে হচ্ছে। পাকাও সব সিন। রোনা - ধোনা। তোমরা সব সিরিয়াল দেখে দেখে বহুত বাত ঝাড়ছো। এবার কেবিল লাইন কেটে দেবো। জ্ঞান দেওয়ার মজাটা দেখাচ্ছি।
Comments (11)