ভোম্বলদা : দাদা তোমাদের এখানে পাঠালাম । চাষবাস করবে । গাছ লাগবে । সবাইকে ভালবাসবে । কিন্তু তোমরা একি করছ?
মর্ত্যবাসী : কী করছি মানে ? ঠিকই করছি তো? মানুষের চাষ করছি। এই কিছু বছর আগে ছিলাম ৭ কোটি এখন ৭৩০ কোটি। একটু ধৈর্য্য ধরো, ৭০০০ কোটি পার করে দোব । নোবেল পাবো । গাছ কেটে সাবাড় করে দিচ্ছি । পাতা পড়ে নোংরা । আগুন জালালে ধোঁয়া । তাই সব ফার্নিচার করে চালান দেই । আর ভালবাসা ! সুন্দরীদের ধরে ধরে খাই । ভালবাসি তো তাই । কি ? সব ঠিকঠাক করছি তো ! আমরা কোনো কাজে ভুল করি না। আর আমাদের যারা ভুল ধরতে আসে তাদের প্যাদাই। এ তুমি কে হে ? এত কথা জিজ্ঞাসা করছ ? তুমি কি ভুল ধরতে এসেছ আমাদের ?
ভোম্বলদা : না দাদা, আমি অন্য গ্রহে ভুল করে ঢুকে পড়েছি । গতকাল নাইট শিফট ছিল। ঘুম ভালো হয়নি তাই ডিউটি টা লক্ষ্য করিনি।
মর্ত্যবাসী : ব্যাটা ভুল করে ঢুকে পড়েছে। আর জায়গা পেল না, আমাকে জ্ঞান দিছে। আমি এমন দিব না, বাপের জন্মেও ভুলবে না। ব্যাটা আমার শ্বশুরকে নাতি !!!
Comments (6)