ভোম্বলদা  : এইযে দাদা, একটু শুনবেন।
মর্ত্যবাসী : আমি দাদা ! কবে থেকে দাদা? কি কথা ? কেন শুনব ? কে আপনি ? কোথা থেকে আসছেন ? প্রশ্ন করার কি অধিকার আপনার ? আমার সময় নষ্ট করার অর্থ কি? আপনি কি সিবিআই?
ভোম্বলদা  : দাড়ান মশায়, দাড়ান। এতো তাড়াহুড়ো করছেন কেন? আমার একটা প্রশ্নে, আপনি এত জিজ্ঞাসা করছেন কেন? দাদা!
মর্ত্যবাসী : করব না।  আপনারা যেখানে সেখানে সিবিআই, সিবিআই করছেন। খেলে সিবিআই, না খেলে সিবিআই, মরলে সিবিআই, না মরলে সিবিআই, গেলে সিবিআই, না গেলে সিবিআই, সাথে থাকলে সিবিআই, না থাকলে সিবিআই।  বলি, ব্যাপার টা কি মশায় ?
ভোম্বলদা  : কি বলছো এসব। সিবিআই আর সিবিআই। কি এসব। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো এইমাত্র এলাম।
মর্ত্যবাসী : জানে না! কচি খোকা! সিবিআই মানে কম বেশি ইম্পর্টান্ট ।  অর্থাত কখনো কম আবার কখনো বেশি ইম্পর্টান্ট । আরোকি বোঝাতে হবে নাকি?  উহু ! কচি খোকা ! তুমি বাঙালী ! মানে, সব বোঝো।  আর এইট্যা বোঝনা। উঁহু ন্যাকামি !