সুনীল আকাশ আজ মেতেছে রোদ-বৃষ্টি খেলায়,
বিহঙ্গেরা সবে মিলে নেচে গেয়ে হয়েছে ব্যাকুল;
অগ্নিমূর্ত অরুণের সোনামাখা রোদের ছোঁয়ায়
অবুঝ শিশুর মত হেসে উঠল বৃষ্টিসিক্ত ফুল !
গ্যাস-বেলুনের মত ফুলে উঠছে নদীর জল,
সেইসাথে টিপ টিপ করে ঝরতে লাগল বাদল—
প্রকৃতির এই শোভা দেখে আমার চিত্তগহনে
রঙিন আল্পনা এঁকে জেগেছে অতুল শিহরণ
নরক হতে বিদায় নিয়ে যেন স্বর্গের ভুবনে
আজকে আমি খুঁজে পেলাম এক নতুন জীবন ।