প্রতি সন্ধ্যাবেলা সব খেলা সাঙ্গ করে
       পাড়ার ছেলের মত রক্তিম সূর্য্টা
       যখন ঘুমিয়ে পড়ে - অন্ধকার ঘরে
        নির্বিকার পড়ে থাকে আমার দেহটা –
আর বিমর্ষ মনটা                 ক্লান্ত পথিকের মত
তখনো তোমায় খোঁজে            বুকে চেপে কষ্ট শত;
        অবশেষে, শব্দহীন হৃদয়-গহনে
        তোমাকে পেয়ে শুধাই, সখি তুমি কার?
        কে যেন বলতে থাকে ক্ষিপ্রতার সনে –
          আমি শুধুই আমার, শুধুই আমার ।