আমি কারে দিয়ে পাঠাই চিঠি
প্রধানমন্ত্রীর কাছে,
যদি ডাকপিয়নে সেই চিঠিটা
চুরি করে পাছে।

নালিশ আমার থাকবে পরে
বন্ধ খামের মাঝে,
চিঠি তবে কেমনে বলো
লাগবে সবার কাজে।

এই চিঠিতে লেখা আছে
অসহায়দের শোক,
ন্যায্য দাবি পায়না লোকে
অন্য করে ভোগ।

পথের মাঝেই চিঠি যদি
খোলে অন্য লোকে,
আঁধার ধারা নামবে জানি
আমার দুটি চোখে।

তারচেয়ে ভালো বিচার জানাই
মহান প্রভুর দ্বারে,
গরীবের মাল খাচ্ছে যারা
হেদায়েত দাও তারে।

নইলে প্রভু পাঠাও বঙ্গে
সত্যিকারের নেতা,
বাঁচবে সবাই যার ছাঁয়াতে
হয়ে স্বাধীনচেতা।
**************************
প্রেক্ষাপটঃ করোনায় ত্রান বিতরণে ব্যাপক অনিয়ম।
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
ইই-মেইলঃ [email protected]