কিছু স্বপ্ন নীল খামে ছায়ার মাঝে আঁকি,রুপ বিহীন সৌন্দর্যেও চাহিয়া থাকি।
তাকে ঘিরেই নিশিত জাগরণ, বেখেয়ালি থাকি, আবশে আনমনে খুঁজি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি।
মেঘলা আকাশে ঝিরিঝিরি হাওয়াতে টাপুরটুপুর ধ্বনিতে নূপুরের ঝংকারে মাতি।
হ্যা আমি তোমাকে খুঁজি তোমায় ভালোবাসি।
কাশফুলে আঁচল টুকু ছড়িয়ে করেছো মন উতলা।
হাসি তে বেধেছো নয়ন খানা, সত্যি তোমায় ছাড়া দিশেহারা।
হ্যা আমি তোমাকে খুঁজি তোমায় ভালোবাসি।
Comments (5)