কতোদিন দেখিনা তোমায়
- মোঃ সাইফুল
কতোদিন দেখিনা তোমায়
হারিয়ে গেলে কোথায়?
এলে না তো আর ফিরে,
চলে গেলে অনেক দূরে
একাকী ফেলে আমায়
বেসেছিলাম ভালো তোমায়
মনেরি অজান্তে
রেখেছিলাম তোমায়
হৃদয়ের মাঝপ্রান্তে
হলে নাতো তুমি আমার
হয়ে গেলে অন্য জনার,
ভূল বুঝে চলে গেলে জানিনা
কোন অজানায়
আমিতো রয়েছি এখনও
তোমারি অপেক্ষায়.........!
(সংক্ষেপিত)
Comments (4)