* মা *
ঝড়-ঝাপটা নিজে সয়ে
* * * * রক্ষা করো বাচ্চাকে
তুমি ছাড়া এই দুনিয়ায়
* * * * বলতে পারো সাচ্চা কে?
নিঃস্বার্থ ভালবাসায়
* * * * ভরে ওঠে আমার বুক
তোমার পায়ে লুকিয়ে আছে
* * * * মর্ত্য-ভূমির সকল সুখ
তুলনা তোমার এই জগতে
* * * * কেবল মাত্র তুমি
সুযোগ পেলেই তাই তো আমি
* * * * তোমার কদম চুমি।
Comments (2)