১
রোজ সকালে ভাবি বসে আজ মিথ্যে বলবো না
সোজা পথেই চলবো এবার বাঁকা পথে চলবো না
বধু এসে যেই শুধালো
'ফোনটা কে করেছিলো?'
সত্যি বলে নতুন প্রেম নিজের পায়ে দলবো না।
(পাঠকবন্ধুদের উদ্দেশ্যে--কবিকে খুঁজোনা তার কবিতায়
কবিতায় উঠে আসে চারিদিকে যা ঘটে যায়)
২
চিৎকার করে বললে বধু শয্যা নেওয়ার পরই
'ধুমপানটা ছাড়ো এবার, পায়ে তোমার পড়ি,
গন্ধ মোটেই সয় না আমার
ফুসফুসটাও যাচ্ছে তোমার'
'রাত বারোটায় ছাড়ি তো রোজ সকাল বেলায় ধরি।'
৩
'জয়েন্টের টাকা তুললে কেন?'বললে বধু রেগে
হীরের আংটি পেলাম না তো তিন মাস ধরে মেগে'
আসল কথা যায় না বলা
ঠাকুর ঘরে খাইনি কলা
'দিই নি তাকে দামী গিফ্ট, যাক না সখী ভেগে।'।
Comments (8)