বিধাতা কেন যে দিল হৃদয়ে মম
অফুরান প্রেম যেন সাগর-সম
ব্যথার অনলে পুড়ি সারা দিবা-নিশি
তবুও কমেনা প্রেম বেড়ে যায় বেশি।

একি ধাঁধা বলোনাগো একি জ্বালা হায়
মরণেতে পাপ জানি,বেঁচে থাকাও দায়।

কাছে এসে দূরে যাও একি তব খেলা
হৃদয় হরণ করি' করো কেন হেলা
আমি যে তোমারই শুধু আর কারও নই
তোমারই প্রেমের তরে আজও বেঁচে রই।