একেবারে একা আমি এই জীবনের আঙিনায়
সঙ্গিনী-বিনে হৃদয় বিদারে সময় বহিয়া যায়
কানা-কড়ি নেই পকেটে আমার লক্ষ্মী-ভাঁড়ার শূন্য
কোন আশা নেই যা দিয়ে আজ হৃদয় করিব পূর্ণ

নেই যে কোথাও যাওয়ার আমার থাকারও নেই ধাম
করারও যে নেই গো কিছু নেই যে কোন কাম

শান্তি আমার মরণাপন্ন গভীর নীরবতায়
ভাগ্য-দেবতার নিষ্ঠুরতম লোহা-হাতুড়ির ঘায়

একেবারে একা আমি এই জীবনের আঙিনায়
নেই যে কোন সঙ্গী আমার জীবন-উষ্ণতায়।।