আজো চর্যাপদ হাটেঁ গ্রামে গ্রামে পথে পথে
ঘুরে ভাবুক মন শব্দহীন মেঠোপথে
শব্দসন্ধানে শব্দের আসর সাজায়
ধুলোপড়া কবিতার খাতায়
দ্যাখো কাহৃপা লুইপা ভুসুকুপা কাদছেঁ
জীবন সংসার চিতার আগুণে জ্বলছে
আবাল বৃদ্ধা বণিতা জনে জনে
শব্দহীন আওয়াজ মনে মনে
রোবট মানুষ যান্ত্রিক যন্ত্রণায় অস্থির
বেচেঁ থাকা যেনো শুন্যের উপর
ক জন বুঝে চঞ্চল চোখ কি খুঁজে
কি পাচ্ছে
আর কি হারাচ্ছে