জীবন নামক নাট্যমঞ্চে করছি অভিনয়
কেউ রাজা
কেউ প্রজা
কেউ ধনী
কেউ গরীব
সহস্র চরিত্র
সহস্র মত
সহস্র পথ
সহস্র দল
কতো কিছু দেখি
কতো কিছু শুনি
অন্ধ ও বোবার অভিনয়ে
কতো কিছু বুঝেও বুঝি না
কতো কিছু শুনেও শুনি না
ডাক দিলে ফের যাইতে হবে
ভুলে যাই কখনো কখনো
দম ফুরাইলে অন্ধ
দুনিয়াদারী বন্ধ
রঙের দুনিয়া রঙিণ মানুষ
নানান রঙের ঢঙ
নানান রঙের কাহিনী
ডাক দিলে ফের যাইতে হবে
ভুলে যাই কখনো কখনো...#
Comments (14)