হে খোদা তুমি কোথায়
কতোদূরে কোনখানে
কোন মসজিদ মন্দির গীর্জায়
কোন ঘরে থাকো তুমি
কোন পথে
কোন মতে
কার সাথে
কার দলে
কোন পাহাড় পর্বত হিমালয়
সাত সমুদ্দুর তেরনদী
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
বন জঙ্গল
সুন্দরবন
বান্দরবন
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
মাজারে মাজারে ঘুরেছি
কবর শ্মশানে ঘুরেছি
কেউ কথা শুনে না
কেউ কথা বুঝে না
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
লোকে বলে কেনো
গড
ঈশ্বর
ভগবান
কেনো এতো নাম বুঝি না
আমি শুধু তোমাকে চাই
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
চোরের দুনিয়ায় চোরা চোরা কথা
চোরের দুনিয়ায় ছোট ছোট ব্যথা
আমি এতো বুঝিনা
আমি শুধু তোমাকে চাই
শুধু তোমাকে চাই
দেখা দাও
দেখা দাও
আমি pk পেটে ক্ষিধে নিয়ে দৌড়াই
উত্তর
দক্ষিণ
পূর্ব
পশ্চিম
হে প্রভু তুমি কোথাই
তুমি কোথাই
আমি শুধু তোমাকে চাই
শুধু তোমাকে চাই ।
মহেশখালী কক্সবাজার
২১।০১।২০১৫
Comments (22)