আরকতো মানুষ মরলে থামবে এই গৃহযুদ্ধ
সবুজ আহমেদ


জ্বলছে গাড়ী
জ্বলছে বাড়ী
জ্বলছে ফানুস
জ্বলছে মানুষ
জ্বলছে গণতন্ত্র
জ্বলছে বাংলাদেশ
জ্বলছে সংবিধান
নেই কোনো সমাধান
জ্বলছে খাদ্যশস্য
জ্বলছে পোশাকশিল্প
জ্বলছে আগুন জনে জনে
জ্বলছে আগুন মনে মনে
আর কতো আগুন জ্বললে
থামবে এই গৃহযুদ্ধ
আর কতো মানুষ মরলে
থামবে এই গৃহযুদ্ধ #