আদম মন দিশেহারা
সবুজ আহমেদ

যান্ত্রিক শহুরে আমি এক বুক যন্ত্রণায় বেচেঁ থাকা
অবুঝ যুবক মানুষের মাঝে অমানুষ
চোখে দ্যাখাটা বলতে মানা
মুখ খোলে যাবে না বলা
কোনটা আসল
কোনটা নকল
সবই সয়ে সয়ে যাওয়া
গন্তব্যেই আছি ইস্টেশনে কেনো যাবো
তবু ইস্টেশনে যেতে চাই কি যেনো খুজেঁ বেড়াই
কখনো পাওয়া হয়ে উঠে না সে ই না পাওয়া
আসলে আদম মন দিশেহারা শুধুই ছুটে চলে
নদী যেমন ছুটে দিক হারিয়ে
গন্তব্য থেকেও গন্তব্যের খুজেঁ