গাইছি বেশ সত্যের গান;
সত্যের হ্যান্ডেল ধরে তবুও উঁকি দেই নির্যাতিত শরীরের পানে,
কিঞ্চিত সরল আত্মাটাকে বলাৎকার করি নির্ভয়ে।
-
এক মহাকাল ব্যথা বুকে;
আঁধারে আঁচল পেতে খুঁজি সুন্দর পৃথিবী,
দুরাশা’র বেড়াজালে জড়াই একটু বাঁচার তাগিদে।
-
শক্তিও অজুহাত খোঁজে;
নিরাপত্তাহীন খোলসে আগলে রাখতে চাই, পাইনে !
আস্থা হারিয়ে থুবরে পরি ক্ষুধার্ত নরকের মুখে।
-
যৌবনের আগমন ঘটে;
ছাপ ছাপ সৃজনের যশ, বেজায় সাধক কুটুম,
বিসর্জন দিয়েছি যতো অশ্রুমিশ্রিত আগামির জগৎকে।
-
চূর্ণবিচুর্ণ যতো আকাঙ্খা;
শকুনের খাবার কাড়া-কাড়ি করি, ক্ষণিকের ভরসায়
মিথ্যার পথে দ্রোহী সেঁজে আহ্লাদে ফেঁটে পড়ি।
Comments (8)