
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিলো স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে ওপেনার তামিম ইকবাল ৭৬ ও এনামুল হক ৮০ রান করেন।
এরপর জয়ের জন্য ২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভার খেলে মাত্র ১৮৩ রানেই গুটিয়ে যায় সফরকারী জিম্বাবুয়ে দল। ফলে ৬৮ রানের জয় নিশ্চিত হয় টাইগারদের। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো স্বাগতিক বাংলাদেশ।
উৎসঃ শীর্ষ নিউজ
Comments (8)