শুধু একমুঠো অন্নের লাগি
কেঁদেছে মোর বন্ধু স্বজন।
শুধু একমুঠো অন্নের লাগি
কেঁদেছে মোর মা হারা দুই বোন।
শুধু একমুঠো অন্নের লাগি
গিয়েছি মুই অন্যের দ্বারে।
শুধু একমুঠো অন্নের লাগি
মাথার ঘাম ফেলেছি পায়ে।
শুধু একমুঠো অন্নের লাগি
স্বজনপ্রীতি ও হারিয়েছি।
শুধু একমুঠো অন্নের লাগি
হারালাম মোর সুখ পাখিটাও।
********************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক-পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
সহ-সম্পাদক-মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নাট্যকার-তসাস থিয়েটার, গাইবান্ধা।
Comments (13)