ছাড়িসনা, ধরে থাক এঁটে
ও ভাই হবেই তোমার জয়,
আঁধার বুঝি যায় যে কেটে
ও ভাই আর নেই ভয়।

ওই যে দেখ আশার আলো
শুকতারা হয়েছে উদয়,
গহীন বনের ফাঁকে ফাঁকে
ও ভাই আর নেই ভয়।

এরা যে শুধু স্বার্থপর
অবিশ্বাস, আপনার উপর,
নিরাশ্বাস, আলস্য, সংশয়
এরা দিনে নয়।

ছুটে আয় আয়রে তোরা
চেয়ে দেখ দেখরে তোরা,
আকাশ হতেছে জ্যোতির্ময়
ও ভাই আর নেই ভয়।

*******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
সহ-সম্পাদক, মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।