সাহিত্য সাংস্কৃতির ধারা চলছে অবিরত
জনপ্রিয়তা বাড়ছে,
জ্ঞানের আলোয় আলোকিত এদেশ
আধুনিকের ছোঁয়া পাইছে।
শিক্ষার সুযোগ পাচ্ছে সবাই
স্কুল-কলেজ, অফিস-আদালতে
কাজকর্ম চলছে বিজ্ঞানের ধারায়
এই সোনার বাংলাতে।
জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিলনা আগে
সবাই ছিলাম অজ্ঞ,
সমস্যাটা দুর হয়েছে এবার
তাই পাল্টে গেছে ভাগ্য।
সন্ত্রাস ও দুর্নীতি যুক্ত
আর প্রযুক্তি সমৃদ্ধ দেশ,
ডিজিটাল বাংলা পাইছি মোরা
দুখের নাইতো শেষ।
****************************
আবু সাহেদ সরকার
পাঠক চক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
Comments (8)