পিছু টান দিয়ে চলে গেলে
বিদ্রোহ করতে চাইলাম তোমার জন্য কিন্তু পারলাম না,
আমার যে দু-হাত বাঁধা।

ভালোবাসলে মন দিয়ে
শেষে চলেও গেলে আমারে ছেড়ে,
কিন্তু আমার যে দু-হাত বাঁধা।

আমার দৃঢ় প্রত্যয় ছিল তোমার উপর
নির্বিচারে ফেলে দিলে সাম্রাজ্যবাদীদের দলে,
কিন্তু আমার যে দু-হাত বাঁধা।

শয়তান, নরপিশাঁচদের দল আসছে
আমাকে গ্রাস করতে, চোখ দিয়ে দেখলে অথচ কিছুই করলে না,
কিন্তু আমার যে দু-হাত বাঁধা।

শেষে বিজয়ের উল্লাস শুধু তুমিই করলে
আমার ভাগ্যে আর হলো না,
আমার যে দু-হাত বাঁধা।

**************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।