আমি আসছি...
দূর্বার গতিতে এগিয়ে
তোমার হৃদয়ের ছোয়া পেতে।

আমি আসছি...
জাতির কান্ডারী হয়ে
এক দারুন প্রলয় তুলে।

আমি আসছি...
নক্ষত্র জ্যোতি হয়ে
জ্ঞানের উৎক্ষিপ্ত ঝর্ণাধারা নিয়ে।

আমি আসছি...
সোনালী ভবিষ্যতের আশায়
সভ্যতার ফুটন্ত গোলাপ হয়ে।

********************************
আবু সাহেদ সরকার
প্রকাশ-দৈনিক ঘাঘট, দৈনিক মাধুকর।