তুমি হয়তো ভুলে গেছো
শৈশবের কথা,
যখন দু-জন উঠনে বসে খেলতাম
মাদুর পাতিয়ে।

তুমি হয়তো ভুলে গেছো
কৈশরের কথা,
যখন দু-জন একসাথে স্কুলে যেতাম,
গান গাইতাম, আর নাচতাম।

তুমি হয়তো ভুলে গেছো
কলেজ জীবনের কথা,
যখন দু-জন মিলিত হয়েছিলাম
প্রেমের বন্ধনে।

তুমি হয়তো ভুলে গেছো
আমাদের শেষ স্মৃতির কথা,
যখন দু-জন কলকাতায় গিয়েছিলাম
তোমার বিয়ের পূর্বে হানিমনে।