সোনালী একটা অসুখ এখন খুব
যে অসুখে শুয়ে থাকে লক্ষ মধুপ
সোনালী মধুপ হলুদ ঠোঁট
বাড়িয়ে দেয় খুব যাতনা
-হৃদয়পুরে রক্ত লুট
রক্তমাখা কাঁচের চুড়ি
হঠাত্ এক হলুদ শাড়ি
খুব ভিতরে ঘ্রাণ ছড়ায়
খুব আঁধারে রাত্রি ভেলায়
জোছনা দোলে জোছনা দোলে
সোনালী মধুপ বিষবিহ্বলে
গুমরে মরে অসুখ 'পরে
অতঃপরে অতঃপরে
অসুখ আমার কেবল বাড়ে
Comments (8)