আমার মাঝে কোন জায়গা নেই
যেখানে সুখগুলো ঘুমাতে পারবে আরামে
একটি রাত।
নাকি ভিতরটা আমার বিষাক্ত,
সুখগুলো তাই ভিতর থেকে
কাফনে মোড়ানো লাশ হয়ে ফেরে।
কি জানি!
একটা 'স মেশিন' চেয়েছিলাম তার কাছে
ভিতরটায় কী আছে
দেখতে বড় সাধ জাগে --
নীল আকাশ কেন হঠাত্ কালচে হয়ে নিভে যায়
জোছনা হারায় শুয়োরের করোটির অন্ধকারে
গন্ধরাণীর হলদে বোঁটায় কেন পুঁজ জমে হলদে
হারায় কেন
শুধু হারিয়ে যায়
জমিয়ে রাখা গন্ধগুলো
স্বপ্ন স্বপ্ন ছোঁয়াগুলো
খুব আপন
আপন খুব
মানুষগুলো
কোথায় গেল
কোথায় গেল
দেখতে দেখতে হারিয়ে গেল
দেখতে দেখতে মিশে গেল
দেখতে দেখতে জমল বুকে
এত পাথর পাথর কান্না
পাহাড় পাহাড় পাথর যে এত
কিছুতে সরানো কেন যায়না
খুব অন্ধকার
খুব অসুখ
ভালো লাগে না
ভালো লাগে না।
একটা স মেশিন খুব দরকার
বুকের ভিতরটা জানা আমার
খুব দরকার।
Comments (9)