রোগ রাসেল আল মাসুদ · Poems · 2013-09-14 · 1075 views যখন আমি দূরে তখন আমি মেঘ, তখন আমি রোদ, তখন আমি মেঘের উত্তাল বুকে রোদের অধীর ছোঁয়া। যখন আমি কাছে তখন আমি একটি মৃত যন্ত্র, তখন আমি টুকরো পাথর, তখন আমি জমাট কংক্রীটের গর্ভে একটি চুম্বন-ভ্রুণের গলিত লাশ। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)