সিগারেটের মত নিঃশব্দে জ্বলো তুমি
নিজের মাদক গভীরে,
আর নিকোটিন ধোঁয়ায় বুঁদ হয়ে
আমি পুড়তে থাকি
ছাই হতে থাকা ফুসফুসে।
তবু বলে যাই-
ঈর্ষা তুমি যেও না চলে
তার মত,
পুড়তে দিয়ে মরতে দিয়ে
আমাকে তুমি বাঁচতে দাও।