মহাকালের গর্ভে আবার
নতুন বছর জন্ম নিলো
এখন যারা বেঁচে আছে
ঘর গোছানোর সময় পেলো।

অতীত সে-তো অতীত নয়
নতুন দিনের কর্ণধার
মনের সুখে উল্লাসে ফের
বিজয় আসুক বারংবার।

চন্দ্র-সূর্য বসুন্ধরা
হোক পুরনো, ভয় কী তোর
নববর্ষ আনবে ডেকে
ভালোবাসার রঙিন ভোর।