হে চির সুন্দর
মনোহর ফুল
তুমি কত শোভাময়
ছোট্ট বনফুল।
বৃক্ষের লতায় তুমি
রয়েছো শাখায় শাখায়
তুমি সারা পল্লবের
থাকো পাতায় পাতায়।
অলংকার হয়ে যে বা
খুসবু ছড়ায়
রঙে রঙে নিশি দিন
ভূবন মাতায়।
সে রঙে মুগ্ধ হলো
কালো রঙের ভিমরুল
তুমি কত শোভাময়
হে ছোট্ট বনফুল।
অবাক সৌন্দর্যের
এই বিশ্ব বলয় তুমি আছো
বনফুল তাই মনে হয়
তুমি আছো।
মধুরুপের ভালোবাসা মানুষের
হৃদয়ের মনিকোঠায়।
রাঙালো কখনো
কোন যুবতীর চুল
তুমি কত শোভাময়
হে ছোট্ট বনফুল।
Comments (8)