নিজেকে কেনও এতো
 বড় মনে কর ।
যে অন্যকে সম্মান দিতেও
  সংকোচ হয় ।
এখানেই প্রমাণিত
ভাই, তুমি কত ছোট ।
আর ওই গুণীজন, নিজেকে
সাগরের একফোঁটা জল, ভাবিতেও ভৃত্য ।
ভাই, তুমিতো নিজেকে
      আসমানও মনে কর
এখানেই প্রমাণিত
     তুমি কত ছোট  ।

তুমি মুখ উঁচু করে
 আকাশ দেখো না
নিজেকে খর্ব  ভাবিতে হবে তাই ।
চারিদিকে দেখো , আকাশ নামিয়া গেছে
   আসলেই কি তাই  ?
যাহা বড় ,তাহা মানিয়া লইতে
  কোন লাজ নাই ।

যে হয়েছে মহত ,
দৃষ্টি দেখেছে মাটি
শির ছুঁয়েছে আসমান ।
আমি কৃতজ্ঞতা জানাই
 সেই নিঃপাপ
যার দেহে, অহংকার পায়নি
               আশ্রয় ।
(সংক্ষিপ্ত )
রচনাকাল :২৫/১০/২০১৫ইং
house of poetry