আজ গায়ে হলুদ।কাল বিয়ে।বিয়ের আগাম বার্তা জানাতে তৈরী গানের আসর। নানা রঙ্গের ঝিলমিল বাতি সাজানো অত্যন্ত সুনিপুন হাতে।ডিজিটাল গেইট তো আছেই।সাথে মাইক,স্পিকার,গায়িকা,হলুদে ভরপুর ঢালা'র মিলন মেলা।মেক আপ ম্যান,ক্যামেরা ম্যান,ষ্টেইজ ম্যান না হলে যেনো বিয়ে অপুর্ন হওয়ার অবস্থা...
ঝাকে-ঝাকে আসছে মহতি মাহফিলে! আবাল -বৃদ্ধ-বনিতা।মনোযোগ দিয়ে শুনছে ঐশী বানী গান!দেখছে অর্ধ্ব নগ্নের নাচ।
শিখছে বেহায়াপনা,উলংপনা,অসভ্যতা।পিতা-মাতাও আদর করে কুমলমতি ছোট ছেলে মেয়েকে পাঠাচ্ছে সুর-বেহুলার মজলিসে! ঐখানে গিয়ে সারারাত মত্ত বেহায়াপনার অমৃত শরাব আহরনে....
বন্ধুরা! এই ঘটনা আমাদের পাশের বাড়িতে।বাড়িতে বসে কানে প্রবেশ করছে সুরের মুর্চনা!
তাতে কী?কিছুই হবে না!সমাজ,দেশ,দশের কোন ক্ষতি হবেনা!বড়জোর হলে কুমলমতি শিশুরা উলংপনা,বেহায়াপনা শিখবে!
তাতে তো সমাজের কিছুই হবে না!
জেনে রাখো! আজকের শিশু আগামি দিনের ভবিষত।সেই শিশুর শৈশব কাল যদি আমরা গান,নাচ,দেহ উন্মোচনের মাধ্যমে কাঠাই তাহলে আগামিতে এই শিশু কী করবে?
কী হবে তার ভবিষত?দেশ,দশের জন্য কি সফলতা বয়ে আনবে?এর দ্বারা কী আগামি প্রজন্ম ধ্বংস হচ্ছে না?যুব সমাজ সেক্সুয়ালী মনোভাবের ভাইরাসে আক্রান্ত হচ্ছে না???
গায়ে হলুদ বা অন্য কোন সামাজিক অনুষ্ঠানে যত টাকা পয়সা অযথা খরচ হয় সে টাকা গরিব দুখীদের দান করলে কী দেশের উন্নতি হয় না?
এ প্রশ্ন আমার,আপনার,দেশের প্রত্যেকটি নাগরিকের।
আল্লাহ!আমাদেরকে সঠিক বুঝ দান কর।এই সমস্ত অপসংস্কৃ থেকে মুক্তি দাও,মুক্তি দাও,মুক্তি দাও।
আমিন.....
Comments (5)