ঘাটে বাধা নাইয়ার মত
একলা আমার মন,
মনের আগে চন্দ্রবিন্দু
ভাসছে সারাক্ষন।
অনুভুতির দেয়াল ক্ষয়ে
পড়ছে খসে চুন,
ভালোবাসার সেলগুলোতে
আজ ধরেছে ঘুন।
হৃদয়পুরের আবেগ গুলোয়
জং ধরেছে খুব,
চঞ্চলতার মানুষ আমি
হঠাৎ নিশ্চুপ!
আমার প্রিয় কাব্যগুলো
ছোঁয়না এখন মন,
একলা আমি ঘাটের নাইয়া
খুজছি সুখের ক্ষন।
(২৭ই জুলাই ২০১৪, রবিবার)
Comments (16)