আমার বোধশক্তির জন্ম থেকেই,
তোমাকে খুঁজেছি স্বাধীনতা।
নতুন দিনের রক্তিম সূর্যের মাঝে,
সদ্যজাত শিশুর ক্রন্দনে,
কিংবা প্রতিবাদের বর্জ কন্ঠে,
কোথায় খুজিনি তোমায়!
তোমাকে খুঁজেছি অঙ্কুরিত বীজে,
খুঁজেছি ন্যায্যতার মাঝে,
ডাস্টবিনের পাশে অভুক্ত শিশুটির মুখে,
খুজেছি প্রভাতফেরীতে,
ভাইয়ের লাশে, ধর্ষিতা বোনের ক্রন্দনে।
অথচ তোমাকে পাইনি!
আজ তোমার নামে রক্তের হলি হয়,
তোমার কোন ভ্রুক্ষেপ নেই!
পরাধীনতারা তোমাকে দেখে অট্টহাসে!
তুমি নিভৃতে করো অশ্রুপাত!
এইতো সেদিন জন্মালে, কত-ই বা বয়স?
তবে কেন তুমি দুর্বল, ভঙ্গুর?
হে স্বাধীনতা, তুমি কি শুধুই পুথিগত?
নাকি পঙ্গু, বধীর?
তোমার জবাব রুদ্ধ হয়েছে কবে?
খুব জানার ইচ্ছে আজ!
(জুন ২৩, ২০১৪, সোমবার)
Comments (9)