আমার যত পাগলামী রনি বিশ্বাস · Poems · 2018-05-12 · 1021 views সুরহারা শিল্পী আমি গল্পহারা গল্পকার, নায়িকা ছাড়া নায়ক আমি কোথায় আমার অহংকার । পথহারা পথিক আমি পথের ঠিকানা জানিনা, প্রতিবাদী মনটা আমার শাসন বারণ মানিনা। আজকে আমি দিশেহারা করছি শুধু মাতলামি, সব হারিয়ে নিঃস্ব আমি আমার যত পাগলামী । Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (9)