বিধ্বস্ত মন্দির রবিউল হাসান · Poems · 2018-06-08 · 918 views তমাল তলা শূন্য এখন নেই রাধা-কৃষ্ণের দোল; ভ্রমর এসে ফিরে গেল কাননে আর ফোটেনা ফুল। পূর্নিমাও যেন লাগে ফ্যাকাশে নদী শুকিয়ে হয়েছে চৌচির; হৃদয়ে আর জাগেনা শিহরন ধ্বসে পড়েছে প্রেমের মন্দির. Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)