বাবুই পাখীর মত আমিও থাকি
ভালোবাসায় গড়া কুড়েঘরে নিদারুন মুগ্ধতায়,
কি যায় আসে লোকের কথায়
জীবন আমার চলে যায় আপন গড়িমায়।
সমালোচনার বাজারে বিক্রয় করিনা অনুভূতি
অস্তিত্ব আমার আপনারই চিন্তা ধারায়,
তোমাদের মাপকাঠিতে কিইবা ফল আছে
কয়লা হয়কি সোনা তোমাদের কথায়?
নিজের প্রতিযোগী এই নিজে আমি
পিছনের দিনটাকে ছাড়িয়ে যেতে সচেষ্ট,
জীবন আমার-দুনিয়া আমার-আমার সুখ দু:খ
এ মহাবিশ্বে আমি মহাকালের সর্বশ্রেষ্ঠ।
Comments (16)