সত্য, তৃতীয় দিনে এটা কি হতে পারে?
তুমি কি আমার থেকেও জ্বলে উঠবে?
কেনই বা আমরা জেগে উঠবো?
ঢলে পরবো কি মৃত্যুর কোলে সেই রাতে?
আমাদের বাঁচিয়ে রাখবে ঘোর অন্ধকারেও
তবে এটাই কি ভালবাসা?
এটাই যে চরম সত্য
আলোকিত করে রাখবে সবকিছু।
এর থেকে ভাল আর কি হতে পারে
আমি ভালবেসেছি আমার
হৃদয়টাকে।
আমি যে তার থেকে কিছুই চায় নি
অপসারণ করবো তার সকল কাজকে?
আহ্, এটা যে প্রেমের সবচেয়ে বড় রোগ।
প্রেমে দরিদ্র,অসাধু কিংবা মিথ্যা থাকতে পারে
তবে তার সকল কাজে নয়।
Comments (2)