র্যাগঃ বিভীষিকার আরেক নাম
স্কুল-কলেজ ভার্সিটিতে
চলছে ব্যপকহারে,
র্যাগিংয়ের নামে নির্যাতন
হচ্ছে বারে বারে!
নতুন যারা আসছে তারা
হচ্ছে নির্যাতিত,
সিনিয়র নামের কলঙ্করা
করছে ভীত-সন্ত্রস্ত।
মানুষ নামের পশু ওরা
শিক্ষাঙ্গনের কলঙ্ক,
র্যাগের নামে করে তারা
বস্ত্রহীন উলঙ্গ!
শিক্ষা নিতে এসে তারা
হয়ে গেছে পশুসম,
এই সকল কুলাঙ্গারই
করে নানা অপকর্ম।
র্যাগিংয়ের নামে নির্যাতন
বিভীষিকার এক নাম!
অতি তারাতারি বন্ধ হোক
এই জঘন্যতম কাম।।
___________________
লেখা-১৭ই মার্চ,২০১৮
Comments (6)