সন্ত্রাসীদের জয়জয়কার,
অবাধ চলছে যৌনাচার,
কোথায় যাচ্ছে দেশ আমার?

মদ,জুয়া আর অবিচার,
নীরবে চলছে ব্যবসা গাজার,
কোথায় যাচ্ছে দেশ আমার?

ঘুষে সয়লাব চাকরীর বাজার,
টেন্ডারবাজি চলছে হাজার,
কোথায় যাচ্ছে দেশ আমার?

ধর্ষকের হয়না বিচার,
নীরিহ মানুষ যায় কারাগার,
কোথায় যাচ্ছে দেশ আমার?

দুর্নীতি আর কদাচার,
নিত্য দিনের কারবার,
কোথায় যাচ্ছে দেশ আমার?

দ্রব্য মূল্যের ঊর্ধ বাজার,
গরীবের ঘরে হাহাকার,
কোথায় যাচ্ছে দেশ আমার?

ক্ষমতা যার সবকিছু তার,
সাহস নাই কারো বিরোধিতার,
কি ফল পেলাম স্বাধীনতার?