মোটা টাকার নুপুরে, স্থান সুরু পায়ে তে!
এক টাকার টিপে থাকে নারীর কপালে।
তিতকুটে জ্ঞান দেয়া সেই বন্ধু,
সেই প্রকৃত সিন্ধু!
ইতিহাসে বর্ণন -
নুনে -তে হয় না কভু পোকার আগমন ;
মিষ্টিতে পোকার নিরন্তর সমাগম!
মোমবাতি জ্বালায়ে মৃতের স্মরণ,
মোমবাতি নিভায়ে করো তব জন্মদিন পালন..?
সোঁজা পথে নাহি চলে পথিকের মন;
বাঁকা পথে বাড়ায় নিজের চরণ।
মদ বেঁচা, বেঁচে মদ বসে পালঙ্কে,
দুধ বেঁচা, বেঁচে দুধ দৌড়ায়ে দুয়ারে!
বলো গোয়ালরে, পানি নেই তো দুধে?
মদের বেলায় ঢাল পানি অনন্ত সাদরে!
জানোয়ার বলিলে ক্ষেপে যাও তুমি,
বাঘ বলিলে খুশি হও কেন শুনি..?
Comments (10)