স্বপ্ন ছায়া
- আর. কে. (র্নিবাক আমি)
তুমি শেষ বিকেলের
অস্তমিত সূর্যের মাঝে
বেচে থাকার স্বপ্ন ছায়া ।।
তুমি বুকের বাম পাশে
হৃদপিন্ডের গা ঘেষে
হারানো স্বপ্নের স্বপ্ন ছায়া ।।
তুমি পথ ভোলা পথিকের
হারানো পথকে খুজে পাবার
স্বপ্নগুলোর স্বপ্ন ছায়া ।।
তুমি র্নিঘুম রাতগুলোর
নীরব চিৎকারের মাঝে
মিশে থাকা,স্বপ্নের স্বপ্ন ছায়া ।।
তুমি স্রোতের বিপরীতে
ভেসে আসা মাঝির বেচে
থাকার, স্বপ্নের স্বপ্ন ছায়া ।।
তুমি আমার ভালবাসার হাজারো
বেদনার মাঝে,
আমার বেচে থাকার
স্বপ্নের স্বপ্ন ছায়া ।।
রচনাকাল: 15/04/2015
Comments (3)