আপন অন্ধকার রোদের ছায়া · Poems · 2013-11-10 · 1366 views আদিম গন্ধ নিয়ে উড়ে যায় চিল জলজ বাতাসে ডানা ঝাপটায় দিনলিপি হাতে বসে চিরকাল একা চিলের ডানায় পাই দেখা অতীত আমায় মেঘদল কোলাহল জুড়েছে আজ ঘুঘু বসে ঝিম ধরে তৃষিত শতদল চাতক তৃষ্ণা নিয়ে ঠাই হোক আজ খুঁজে নেবো নোনা জল অসীম অতল । Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (14)