কারবালা-এ-হুসাইন (আয় কে যাবি কারবালায়?)
লেখক :- রাতিন আহমেদ

"হে লোকসকল ! আমার বংশ ও পরিচয় চিন্তা করো।
দেখো, আমি কে?
আমি কি তোমাদের নবীর দৌহিত্র নই?
আমার পিতা কি আলী ইবনে আবু তালিব নন?
আমার মাতা কি ফাতিমা যাহরা নন?"

  • হযরত মাওলা ইমাম হুসাইন (আঃ)

সংগীত/কালাম :- কারবালা-এ-হুসাইন (আয় কে যাবি কারবালায়?)

আয় কে যাবি কারবালায়?
নবীর হুসাইন ডাকছে আয়,
আয়, আয়, আয়,
আয় কে যাবি ওই কারবালায়?

কারবালার ওই ময়দানে,
শের-এ-খোদার লাল এসেছে,
খোদার দ্বীন বাঁচাবে তাই,
শাহাদাতের পণ করেছে।
রক্ত দিয়ে সত্য লিখতে,
দেখো আলীর হুসাইন যায়।
আয়, আয়, আয়,
আয় কে যাবি ওই কারবালায়।

কারবালায় কারবালায় কারবালায় কারবালায়।

জগৎ জননী আরশ-পানে,
কাঁদে “হুসাইন! হুসাইন!” বলে;
বেহেশতের সর্দার আমার হুসাইন,
তবে কেন তাঁকে রক্তে রাঙালে?
আয় তোরা জলদি আয়,
আমার হুসাইন একা কারবালায়।
আয়, আয়, আয়,
আয় কে যাবি ওই কারবালায়।

কারবালায় কারবালায় কারবালায় কারবালায়।

আয় কে যাবি কারবালায়?
নবীর হুসাইন ডাকছে আয়,
আয়, আয়, আয়,
আয় কে যাবি ওই কারবালায়।