হয়তো দেখা হবে,
কোন এক কুয়াশার ভোরে।
হয়তো দেখা হবে,
কোন এক চেনা কাতারে।
"যেখানে নামাজ হবে,
তবে আযান হবে না।
যেখানে জামাত হবে
তবে মোনাজাত হবে না"
এসব হবে হয়তো...
না হয় হবে না
হয়তো দেখা হবে...
ইচ্ছা থাকলেও কথা হবে না।
দেখা হবে...
হয়তো জানা যাবে,
হয়তো জানাও যাবে না...
Comments (5)